এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দক্ষিণী সুপারস্টার ও তামিলনাড়ুর সদ্য দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন তামিল অভিনেত্রী ও প্রাক্তন নার্স জুলি। অভিনেত্রীর দাবি, বিজয় ও তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর সমর্থকদের লাগামহীন অনলাইন ট্রোলিং ও মানসিক চাপের কারণেই তিনি গর্ভপাতের শিকার হয়েছেন।
সম্প্রতি চেন্নাইয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে জুলি তার এই মর্মান্তিক অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি জানান, বিয়ের পর প্রথম সন্তানকে নিয়ে তিনি দারুণ আশাবাদী ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ও তার স্বামীকে ঘিরে চালানো কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধারাবাহিক অপপ্রচার তাকে চরম মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে দেয়। এই তীব্র মানসিক চাপের কারণেই শেষ পর্যন্ত তিনি তার অনাগত সন্তানকে হারান বলে অভিযোগ করেন।
জুলি সরাসরি বিজয়কে দায়ী করে বলেন, ‘আমার সন্তান হারানোর জন্য বিজয় আন্না দায়ী।’ তবে তিনি এও স্পষ্ট করেন যে, বিজয় সরাসরি ঘটনার সাথে জড়িত না থাকলেও, তার সমর্থকদের এই আক্রমণাত্মক আচরণ নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ না নেওয়ায় তিনি এই পরিস্থিতির জন্য তাকেই দায়ী করছেন।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের মার্চ মাসে জুলি এ বিষয়ে পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের করেছিলেন। সে সময় আটজনের নাম উল্লেখ করা হলেও, পরে তাকে জানানো হয় বিষয়টি ফৌজদারি অপরাধের বদলে দেওয়ানি মানহানির আওতায় পড়ে। পরবর্তীতে তাকে ঘিরে ‘১৫ লাখ টাকার কিডনি কেলেঙ্কারি’র মতো মিথ্যা ও পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে বলেও দাবি করেন এই অভিনেত্রী।
জুলি মনে করেন, সমর্থকদের মাধ্যমে সমালোচকদের হেনস্তা না করে থালাপতি বিজয়ের উচিত এখন রাজ্যের উন্নয়নের কাজে এবং জনগণের পাশে দাঁড়ানোয় বেশি মনোযোগী হওয়া।
এ বিষয়ে এখন পর্যন্ত থালাপতি বিজয় বা তার দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জুলাই ২৬, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
আগস্ট ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।