এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক এক কোটি টাকা মূল্যের ৬ হাজার কেজি (৬ টন) অবৈধ ভারতীয় জিরা এবং একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি, সরাইল ব্যাটালিয়ন)।
শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইব্রাহীমপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” মূলমন্ত্রে দীক্ষিত হয়ে সীমান্ত দিয়ে মাদক ও যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় সীমান্ত পিলার ২০০১/এমপি থেকে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার ইব্রাহীমপুর নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়।
অভিযানকালে সিলেট থেকে ঢাকাগামী একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামানো হলে বিজিবি সদস্যদের দেখতে পেয়ে গাড়িতে থাকা এক ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কাভার্ড ভ্যানে থাকা মালামালের সপক্ষে বৈধ কাগজপত্র দেখতে চাইলে উপস্থিত ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন। এরপর বিজিবি টহলদল ৬ হাজার কেজি ভারতীয় জিরাসহ কাভার্ড ভ্যানটি জব্দ করে। জব্দকৃত জিরা ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য এক কোটি টাকা।
আটককৃত ভারতীয় জিরা এবং কাভার্ড ভ্যান আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।