এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা (পুনর্যাত্রা) অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে শ্রী বিষ্ণু সেবা সমিতির আয়োজনে শ্রীশ্রী বিষ্ণু পাগলের আশ্রম প্রাঙ্গণ থেকে সুসজ্জিত উল্টো রথের শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় শত শত সনাতন ধর্মাবলম্বী নারী, পুরুষ ও শিশু অংশ নেন। ‘জয় জগন্নাথ’ ধ্বনি, ধর্মীয় স্লোগান ও উলুধ্বনিতে পুরো আশ্রম এলাকা মুখরিত হয়ে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা, বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সামছুদ্দিন ঝুনু মিয়া। তিনি রথযাত্রায় অংশ নিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় মো. সামছুদ্দিন ঝুনু মিয়া বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে পরিবেশ বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
শোভাযাত্রাটি আশ্রম প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আশ্রম প্রাঙ্গণে ফিরে আসে। পরে ধর্মীয় আনুষ্ঠানিকতা ও প্রার্থনার মধ্য দিয়ে উল্টো রথযাত্রা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে আলফাডাঙ্গা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মাহমুদুল হাসান ইয়াদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আরব আলী শেখ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম সোহাগ ও উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন মোল্যা, শ্রী বিষ্ণু সেবা সমিতির সাধারণ সম্পাদক ত্রিনাথ পালসহ সেবা সমিতির নেতৃবৃন্দ, সনাতন হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৮ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৮ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।