এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ছেলেদের ফুটবল বিশ্বকাপ। আর এই বিশ্বমঞ্চের মাঠের লড়াই শুরু হওয়ার আগেই ফরিদপুরের ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এরই ধারাবাহিকতায় শহরের বাগান বাড়ি সংলগ্ন এলাকায় উত্তোলন করা হয়েছে ব্রাজিল ফুটবল দলের একটি বিশালাকার পতাকা। একই সঙ্গে সেখানে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাও।
স্থানীয় ফুটবল সমর্থকরা জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই ব্রাজিল ফুটবল দলের একটি বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দলের প্রতি নিজেদের ভালোবাসা ও সমর্থন প্রকাশ করতেই তাঁরা এই বড় আকারের পতাকাটি উত্তোলন করেছেন।
এদিকে বিশালাকার এই পতাকা টানানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের মাঝে বাড়তি উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বকাপ ঘিরে ফরিদপুরের বিভিন্ন এলাকায় প্রিয় দলের পতাকা টানানোর প্রস্তুতি ও নানা আয়োজন ইতোমধ্যেই শুরু হয়েছে। টুর্নামেন্ট শুরুর দিন যত ঘনিয়ে আসছে, ফুটবলকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ততই বাড়ছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।