এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসনে খেলতে গিয়ে চার্জে থাকা ইজিবাইকের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোবা নামে আড়াই বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার আব্দুল শিকদার ডাঙ্গী গ্রামের আমিরের ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোবা ওই গ্রামের সেখ মিলন ও সুলতানা দম্পতির মেজো সন্তান। তিন সন্তানের মধ্যে তোবা ছিল দ্বিতীয়। তার বাবা সেখ মিলন চট্টগ্রামে টেলিভিশন টেকনিশিয়ান হিসেবে কর্মরত এবং মা সুলতানা একজন গৃহিণী।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও বাড়ির আঙিনায় একটি ইজিবাইক চার্জে দেওয়া ছিল। শিশু তোবা বাড়ির উঠানে খেলাধুলা করার একপর্যায়ে অসাবধানতাবশত চার্জে থাকা ওই অটোগাড়ির সংস্পর্শে চলে যায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরবর্তীতে তার চাচাতো বোন সুমনা তোবাকে অচেতন অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে চিৎকার করে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
এ বিষয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।"
এদিকে আড়াই বছরের ফুটফুটে শিশু তোবার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।