এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে অতিরিক্ত হাসিল (টোল) আদায়ের অপরাধে এক বাজার ইজারাদারকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার সাড়ে সাত রশি বাজারে সদরপুর উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা গেছে, বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত হাসিল আদায়ের সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় বাজার ইজারাদার হায়দার মল্লিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এই অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত হায়দার মল্লিক সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মৃত গনি মল্লিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন। অভিযান পরিচালনাকালে সদরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৫ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।