এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় বাবার বাড়ি থেকে পুত্রবধূকে ফিরিয়ে আনতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক শাশুড়ি। মারধরে তাঁর মাথা ফেটে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে তিনি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার শাকরাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম আলেয়া বেগম।
পারিবারিক ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের গজগা গ্রামের আব্দুর রবের ছেলের সঙ্গে শাকরাইল গ্রামের শহিদুল ফকিরের মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। প্রায় এক মাস আগে পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে শারমিন বাবার বাড়িতে চলে যান।
পরে শুক্রবার বিকেলে পুত্রবধূকে বুঝিয়ে নিজের বাড়ি ফিরিয়ে আনতে তাঁর বাবার বাড়ি শাকরাইল গ্রামে যান শাশুড়ি আলেয়া বেগম। অভিযোগ রয়েছে, সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে শারমিন ও তাঁর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে আলেয়া বেগমের ওপর চড়াও হন এবং মারধর শুরু করেন। একপর্যায়ে তাঁর মাথা ফেটে গুরুতর রক্তাক্ত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে আলেয়া বেগমের স্বামী জানান, পুত্রবধূকে আনতে গিয়ে তাঁর স্ত্রী এমন বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তাঁরা মামলা দায়েরসহ যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত শারমিন আক্তার বা তাঁর পরিবারের সদস্যদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি থানা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও এখনো জানা যায়নি।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ১০ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১০ অক্টোবর, ২০২৬
ভারত | ১০ অক্টোবর, ২০২৬
ফুটবল | ১০ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১০ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।