এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বিষধর গোখরা সাপের দংশনে আক্কুব্বর শেখ (৩৫) নামের এক ব্যবসায়ীর করুণ মৃত্যু হয়েছে। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে না নিয়ে স্থানীয় ওঝার ঝাড়ফুঁকে সময়ক্ষেপণ করায় তার এই অকাল মৃত্যু হয়েছে বলে স্বজনরা অভিযোগ করেছেন।
গত বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আক্কুব্বর শেখ উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর-চরভাগদিয়া গ্রামের মরহুম রব্বান শেখের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে আক্কুব্বর নিজ বাড়ি থেকে সাতৈর বাজারে তার দোকানের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে অন্ধকারে অসাবধানতাবশত একটি বিষধর গোখরা সাপের লেজে পা পড়লে সাপটি তাকে দংশন করে। আক্কুব্বরের ডাক-চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।
তবে তাকে সাথে সাথে হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝা বিষ নামানোর দোহাই দিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঝাড়ফুঁক চালিয়ে সময়ক্ষেপণ করেন। একপর্যায়ে আক্কুব্বরের শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে রাত ৩টার দিকে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাওয়ায় হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে নিহতের খালাত ভাই মো. নাইম বিশ্বাস বলেন, "ওঝার কাছে নিয়ে চিকিৎসা করানোর কারণে মূল্যবান সময় নষ্ট হয়েছে। ঘটনার সাথে সাথেই তাকে যদি হাসপাতালে নেওয়া হতো, তবে হয়তো তার জীবনটি বেঁচে যেত।"
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
কুষ্টিয়া | ৬ আগস্ট, ২০২৬
রাজনীতি | ৬ আগস্ট, ২০২৬
জাতীয় | ৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।