এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্থানীয়ভাবে নির্ভুল রোগ নির্ণয়ের সুবিধা বাড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যুক্ত হয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। নতুন এসব সরঞ্জামের মধ্যে রয়েছে আধুনিক মাইক্রোস্কোপ ও উন্নত প্রযুক্তির বায়োকেমিস্ট্রি অ্যানালাইজার।
সম্প্রতি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে এসব আধুনিক চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, নতুন এই চিকিৎসা যন্ত্রপাতি যুক্ত হওয়ায় এখন থেকে উপজেলা পর্যায়েই রোগীদের জটিল ও প্রয়োজনীয় বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষ করে ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা সমস্যা, জন্ডিস এবং রক্ত ও প্রস্রাবের সংক্রমণ নির্ণয়ের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো এখন হাসপাতালেই করা যাবে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে এসব জরুরি পরীক্ষার জন্য রোগীদের জেলা শহর কিংবা বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যেতে হতো। এতে রোগীদের যাতায়াত বাবদ বাড়তি অর্থ ব্যয় ছাড়াও চরম ভোগান্তির শিকার হতে হতো। হাসপাতালে আধুনিক এসব যন্ত্র চালু হওয়ায় সাধারণ রোগীদের সময় ও অর্থ—উভয়ই সাশ্রয় হবে এবং দ্রুত চিকিৎসাসেবা শুরু করা সম্ভব হবে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। উপজেলা পর্যায়ে রোগ নির্ণয়ের পরিধি বিস্তৃত হওয়ায় আলফাডাঙ্গার সাধারণ মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা এখন আরও সহজলভ্য ও কার্যকর হবে।
মার্চ ১৭, ২০২৪
ডিসেম্বর ৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৬ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৬ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৬ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৬ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।