এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের মোল্লা ডাঙ্গী গ্রামের একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামিলা ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রামের সৌদিপ্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে নিজ বাড়ি থেকে ভ্যানযোগে একই ইউনিয়নের মোল্লা গ্রামে ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল জামিলা। পথে মোল্লা গ্রামের আব্দুর রাজ্জাক মাতুব্বরের বাড়ির সংলগ্ন শাখা সড়কে পৌঁছালে অসাবধানতাবশত তার গলার ওড়নাটি চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে সে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল হক সঙ্গীয় ফোর্সসহ হাসপাতালে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ডিসেম্বর ২২, ২০২৫
ডিসেম্বর ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বলিউড | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।