এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবং কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কল্যাণে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘ইঞ্জি. আঃ আজিজ সিকদার হাট-বাজার’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৮ জুন) দুপুরে বাজার প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ফিতা কেটে বাজারটির শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি বলেন, “একটি আধুনিক ও পরিকল্পিত হাট-বাজার কেবল কেনাবেচার স্থান নয়, বরং এটি স্থানীয় অর্থনীতির প্রাণশক্তি হিসেবে কাজ করে। কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি বাজারের সুষ্ঠু ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে আরও বলেন, “বাজারের পরিবেশ সুন্দর রাখতে এবং এর দীর্ঘমেয়াদি সুফল বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেই সঙ্গে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করতে একটি ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা অপরিহার্য।”
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু এবং সদস্য সচিব তারিকুল ইসলাম কবির মোল্লা। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন এই হাট-বাজারটি চালুর ফলে এলাকায় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, কৃষিপণ্যের সহজ বিপণন নিশ্চিত হবে এবং সার্বিকভাবে স্থানীয় অর্থনীতির উন্নয়নে এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
আগস্ট ২৫, ২০২৫
মার্চ ১২, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৫ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১৫ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১৫ আগস্ট, ২০২৬
নাটক | ১৫ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ১৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।