এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত কৃষক আতর শেখ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক (৪৫)কে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল
রবিবার রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে আতর শেখ, রাকিব, আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারীরা বসতবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগও করে।
গুরুতর আহত আতর শেখকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর সহায়তা চান। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সিদ্দিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
অক্টোবর ১৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
খুলনা | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
জাতীয় | ১৪ জুন, ২০২৬
ফরিদপুর | ১৪ জুন, ২০২৬
নোয়াখালী | ১৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।