এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে এবং দলটির ‘দাফন’ হয়েছে ভারতের দিল্লিতে। একই সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্ট অভ্যুত্থানের স্মৃতিচারণ, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়।
বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় কাজ চলছে। একই সঙ্গে তিনি আন্দোলনের ‘জুলাই চেতনা’ পুঁজি করে কোনো ধরনের ব্যবসা বা ব্যক্তিগত ফায়দা হাসিল না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সবাইকে কিছুটা ধৈর্য ধারণ করতে হবে। সরকার তার সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাচ্ছে।"
বিদেশে অবস্থানরত সাবেক স্বৈরাচার ও তাদের সহযোগীদের ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, "পতিত স্বৈরাচার ও তাদের দোসরেরা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে এবং গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী চক্রান্তে লিপ্ত রয়েছে। তবে সরকার এসব অপতৎপরতা রুখতে সম্পূর্ণ সতর্ক রয়েছে।"
জুলাই আন্দোলনের চেতনা ও ত্যাগের গুরুত্ব স্মরণ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই চেতনার যথাযথ বাস্তবায়নের মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রগতির পথে ধাবিত হবে।
আগস্ট ২, ২০২৬
জুন ৩০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।