এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠু ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণের ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। তিনি জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে যেন কোনো রাজনৈতিক প্রচারণা বা ব্যানার না টানানো হয়, সে বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেল প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, তাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই দেশ হবে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র।’
শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত করতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নির্বাচনের পর দেশজুড়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
হাবিবুর রশিদ হাবিব আরও বলেন, ‘আমরা চাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেবল জ্ঞান অর্জনের কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। সেখানে রাজনৈতিক প্রভাবমুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী এই বাস্তবতায় দেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।’
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এপ্রিল ২, ২০২৬
জুন ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।