এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা এখন পর্দায় আগের মতো নিয়মিত না হলেও ভক্তদের মাঝে তার জনপ্রিয়তা এখনো আকাশচুম্বী। সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়ে এই অভিনেত্রী তার ক্যারিয়ারের এক বিশেষ স্মৃতির কথা শেয়ার করেছেন। তিনি জানান, প্রায় দুই দশক আগে দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি প্রশংসামূলক চিঠি পেয়েছিলেন তিনি।
পূর্ণিমা জানান, ঘটনাটি ২০০৩ সালের। সে সময় তার অভিনীত ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি ছিল তুঙ্গে। ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে সিনেমাটি উপভোগ করেছিলেন তারেক রহমান। সিনেমাটি দেখার পর তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, অভিনয়শিল্পীদের উৎসাহ দিতে নিজ হাতে একটি চিঠি লিখেছিলেন।
স্মৃতিচারণ করতে গিয়ে পূর্ণিমা বলেন, "চিঠিতে তিনি (তারেক রহমান) ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে চমৎকার অভিনয়ের প্রশংসা করেছিলেন। তিনি লিখেছিলেন, দেশে নিয়মিত এ ধরনের মানসম্মত সিনেমা নির্মাণ হওয়া উচিত এবং শিল্পীরা যেন তাদের এই ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখেন।"
তারেক রহমানের সেই উদারতা ও সিনেমা-সংশ্লিষ্টদের প্রতি এমন সম্মান প্রদর্শন তখনকার সময়ে গোটা চলচ্চিত্র অঙ্গনকে অনুপ্রাণিত করেছিল বলে জানান পূর্ণিমা। তিনি আরও যোগ করেন, "তখন তো সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচলন ছিল না। আমার মা এতটাই আনন্দিত হয়েছিলেন যে, তিনি পরিচিত সব সাংবাদিককে ডেকে সেই চিঠিটি দেখিয়েছিলেন।"
উল্লেখ্য, বর্তমানে অভিনয়ে খুব একটা নিয়মিত না হলেও বিশেষ বিশেষ অনুষ্ঠান ও উপস্থাপনায় মাঝেমধ্যেই দেখা মেলে এই সুহাসিনী অভিনেত্রীর। অতীতের এমন ছোট ছোট প্রাপ্তিগুলো আজও তার ক্যারিয়ারের অন্যতম সঞ্চয় হয়ে আছে।
জুলাই ২৯, ২০২৬
মার্চ ২৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।