এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শপথ গ্রহণের পর প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি এই কার্যালয়ে আসেন। এদিন কার্যালয়ে প্রবেশের সময় দীর্ঘ ১৯ বছর আগের পুরোনো কর্মচারীদের নাম ধরে ডেকে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন তিনি।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান তেজগাঁও কার্যালয়ে এসে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাঁকে স্বাগত জানান।
কার্যালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই বাগানে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি যখন মূল ভবনে প্রবেশ করছিলেন, তখন দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে সালাম ও শুভেচ্ছা জানান। এ সময় ঘটে এক অভাবনীয় ঘটনা। সারিতে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীকে দূর থেকে দেখেই নাম ধরে ডাকেন প্রধানমন্ত্রী। তৎক্ষণাৎ ওই কর্মচারী নিরাপত্তা বলয় পেরিয়ে ছুটে আসেন। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁর ও তাঁর পরিবারের খোঁজখবর নেন। শুধু তিনিই নন, উপস্থিত আরও কয়েকজন পুরোনো কর্মচারীকে নাম ধরে ডেকে তাঁদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
অতিরিক্ত প্রেস সচিব জানান, ২০০১ সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হিসেবে এই কার্যালয়ে অফিস করতেন, সেই সময়কার বেশ কয়েকজন কর্মচারী এখনো কর্মরত আছেন। দীর্ঘ ১৯ বছর পর সেদিনের নবীন কর্মচারীদের চুলে আজ পাক ধরলেও, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁদের চিনতে বিন্দুমাত্র ভুল করেননি। প্রধানমন্ত্রীর এমন অসাধারণ স্মরণশক্তি ও বিনয়ী আচরণে পুরোনো কর্মচারীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তারাও বিস্মিত হন।
কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী কার্যালয়ের ‘রেড ব্লক’-এ অবস্থিত নিজ চেম্বারে প্রবেশ করেন। সেখানে নির্ধারিত আসনে বসে দিনের কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন তিনি। এরপর তিনি মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম দুই দিন বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে অফিস করেছিলেন তারেক রহমান। আজ শনিবারই প্রথমবারের মতো তিনি তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অফিস শুরু করলেন।
সেপ্টেম্বর ২৬, ২০২৬
জানু ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মধ্যপ্রাচ্য | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।