এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের জীবনের স্বস্তি ফিরিয়ে আনতে এবারের বাজেটে ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর থেকে কর (ট্যাক্স) প্রত্যাহার করা হয়েছে। বাজেট ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বাজারে নিত্যপণ্যের দাম বাড়েনি। কিন্তু কর কমানোর এই জনবান্ধব বাজেটও বিরোধী দলের পছন্দ হচ্ছে না। তাদের উদ্দেশ্য জনগণের পাশে থাকা নয়, বরং দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।
শনিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের শুভ উদ্বোধন শেষে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, "যে বাজেটে ট্যাক্স কমানো হয়েছে, সেই বাজেটই বিরোধী দলের পছন্দ নয়। আর এই কারণেই তারা অযথা এই বাজেটের বিরোধিতা করছে।"
উন্নয়ন প্রকল্পের সুফলের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, কক্সবাজারের পাতলী খাল পুনঃখননের ফলে স্থানীয় প্রায় ৪০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবে। বিশেষ করে এই অঞ্চলের প্রায় ৮ হাজার কৃষক এর মাধ্যমে সরাসরি সুবিধা পাবেন। দেশের মানুষের সার্বিক কল্যাণ ও সেবার লক্ষ্য নিয়েই তাদের দল কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
মার্চ ১৬, ২০২৬
ডিসেম্বর ১৬, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।