এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সড়কপথে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রথমবারের মতো সারা দেশে ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত এই বিশেষ বাস সার্ভিস চলবে। এ উপলক্ষ্যে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশের ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি ও রিজার্ভের কার্যক্রম শুরু হবে।
রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে যাত্রী পরিবহনের জন্য প্রাথমিকভাবে ২০০টি বাস প্রস্তুত রাখা হয়েছে। যাত্রীদের চাহিদার ভিত্তিতে পরবর্তীতে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও তাৎক্ষণিক যাত্রীসেবা দিতে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস সার্বক্ষণিক প্রস্তুত (স্ট্যান্ডবাই) থাকবে।
বিশেষ এই সার্ভিসের তথ্য ও সেবা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসি প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।