এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সরকারের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন জন সচিবকে তাঁদের বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন—প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে। উল্লিখিত তিন কর্মকর্তাকে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সাধারণত প্রশাসনের গতিশীলতা বা বিশেষ প্রশাসনিক প্রয়োজনে এ ধরনের রদবদল করা হয়ে থাকে। তবে একই দিনে তিন গুরুত্বপূর্ণ বিভাগের সচিবকে প্রত্যাহারের বিষয়টি প্রশাসনে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অক্টোবর ৬, ২০২৬
সেপ্টেম্বর ১২, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।