এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বমঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় পিতা ও মাতাকে স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত কণ্ঠে তিনি জানান, এই ঐতিহাসিক মঞ্চে দাঁড়িয়ে তিনি এই মুহূর্তে কিছুটা স্মৃতিকাতর। প্রধানমন্ত্রী বলেন, এই একই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে অতীতে তাঁর পিতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া দেশের স্বার্থ ও জনগণের পক্ষে কথা বলেছিলেন।
প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, ‘একইভাবে আজ আমিও আমার দেশ ও জনগণের স্বার্থের পক্ষে এবং একটি শান্তিময় বিশ্বসমাজ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এখানে দাঁড়িয়েছি।’
ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের অভ্যন্তরীণ অগ্রগতি ও বৈশ্বিক প্রেক্ষাপটের নানা গুরুত্বপূর্ণ সংকট তুলে ধরেন। তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানের আহ্বান জানান। বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকারের প্রতি সমর্থন এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি।
এ ছাড়া বিশ্বমঞ্চে জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন।
দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থনীতিকে মজবুত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি, নারী ও তরুণ সমাজের ক্ষমতায়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষাবলয় বৃদ্ধি করাই সরকারের মূল অগ্রাধিকার। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির সুফল যাতে বৈষম্যহীনভাবে সবাই পায়, সে আহ্বান জানান তিনি।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণ এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতাও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। একটি মানবিক, সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন বাংলাদেশ এবং ন্যায়সংগত বিশ্বব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
ফেব্রু ২২, ২০২৬
জুলাই ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।