এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে পতিত শক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “গণতান্ত্রিক নির্বাচনকে ভণ্ডুল করার জন্য একটি চক্র পরিকল্পিতভাবে গণ্ডগোল সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। এ অপচেষ্টা ব্যর্থ করতে ফ্যাসিবাদবিরোধী সকল গণতান্ত্রিক শক্তিকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।”
শনিবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, “অভ্যুত্থানপন্থী ও পরাজিত শক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে। যখনই নির্বাচন ঘনিয়ে আসছে, তখনই ষড়যন্ত্র আরও ঘনীভূত হচ্ছে। তবে বাস্তবতা হলো, গণতান্ত্রিক ঐক্যের বলয় এতটাই শক্তিশালী যে কোনো ষড়যন্ত্রই আমাদের রুখতে পারবে না।”
তিনি আরও বলেন, “গণতান্ত্রিক অগ্রযাত্রার এ মুহূর্তে একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের সুযোগ হাতছাড়া হলে তা হবে আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তাই সব রাজনৈতিক দলকে এখন আরও দায়িত্বশীল ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে প্রধান উপদেষ্টাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নেজামে ইসলাম পার্টির মাওলানা আব্দুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, ন্যশনাল পিপলস পার্টির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মুশতাক হোসেন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবলু, বাংলাদেশ লেবার পার্টির ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর মাসুদ রানা এবং জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৈঠকের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১২ আগস্ট, ২০২৬
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।