এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
হাসপাতাল কেবল চিকিৎসা প্রদানের স্থান নয়, এটি মানুষের আস্থার মূল কেন্দ্র বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের পেশাগত দক্ষতার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও শেবাচিম হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তথ্যমন্ত্রী বলেন, "স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এসব উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করা গেলে জনগণ দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা পাবে।"
জনগণের প্রত্যাশা পূরণের ওপর জোর দিয়ে মন্ত্রী আরও বলেন, সরকারের প্রতিটি পদক্ষেপে জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সততা, স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। তিনি জানান— আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, দক্ষ জনবল সৃষ্টি, ডিজিটাল স্বাস্থ্যসেবার বিস্তার এবং একটি পরিবেশবান্ধব হাসপাতাল গড়ে তোলার মাধ্যমে দ্রুত এ ব্যবস্থার পরিবর্তন সম্ভব।
সভায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন বাবলু, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম এবং শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. মো. নাজমুল আহসানসহ অন্য কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।