এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিশ্বের বড় রাজনৈতিক দল দাবি করা একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, “ট্যাংক, গোলাবারুদ, পার্শ্ববর্তী দেশ, বিদেশি শক্তি কিংবা অঢেল টাকা-পয়সা—কোনো কিছুই তাদের পতন ঠেকাতে পারেনি।”
গত সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপি আয়োজিত এক পথযাত্রা ও পথসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
পথসভায় শিক্ষামন্ত্রীর তীব্র সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ক্ষমতার অপব্যবহার করে অন্যায়ভাবে শিক্ষকদের বদলি করা হয়েছে। ক্ষমতার এমন অপব্যবহারের দায়ভার নিয়ে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।
‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহ্বান
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত আব্দুল্লাহ ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান। তরুণ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, বৈষম্যহীন দেশ গঠনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি
এনসিপির এই পথসভায় আরও বক্তব্য দেন দলের সদস্য সচিব আখতার হোসেন, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সরোয়ার তুষারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ফেব্রু ১৩, ২০২৬
সেপ্টেম্বর ২৮, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।