এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় পার্টির নেতা-কর্মীদের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি ও জাকসুর সমাজসেবা সম্পাদক আহসান লাবীবসহ উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানার ও ফুল নিয়ে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় একটি গোষ্ঠী তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালায়। দলের নেতা-কর্মীরা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে সেই হামলা মোকাবিলা করেছেন।
অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির দাবি—স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় পার্টির নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এর প্রতিবাদে ছাত্রশক্তির পক্ষ থেকেও ‘মুজিববাদের দালালেরা হুঁশিয়ার সাবধান’সহ পাল্টা স্লোগান দেওয়া হয়। এ সময় জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের ওপর আক্রমণ করলে উত্তেজনার সৃষ্টি হয়। এর একপর্যায়ে ক্ষুব্ধ ছাত্রশক্তি কর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সংবাদমাধ্যমকে বলেন, ‘কারা এই হামলা করেছে আমরা এখনো নিশ্চিত নই। তবে আমাদের বিশ্বাস, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং একাত্তরবিরোধী পাকিস্তানি ভাবাদর্শ ধারণ করে, তারাই এই পবিত্র স্থানে এমন অপবিত্র কাজ করতে পারে।’ তিনি আরও জানান, উসকানিমূলক পরিস্থিতিতেও তাদের নেতা-কর্মীরা শান্ত থেকেছেন এবং এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।
বিপরীত বক্তব্য দিয়ে ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, ‘জাতীয় পার্টির উসকানিমূলক স্লোগানের মুখে আমরা পাল্টা স্লোগান দেই। তখন তাদের একজন নেতা আমাদের কর্মীর ওপর চড়াও হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কর্মীরা তাদের ব্যানার ছিঁড়ে ফেলে।’
স্বাধীনতা দিবসের ভোরে স্মৃতিসৌধের মতো স্পর্শকাতর স্থানে দুই রাজনৈতিক পক্ষের এই পাল্টাপাল্টি ধাওয়া ও হাতাহাতির ঘটনায় সাধারণ দর্শনার্থীদের মধ্যে সাময়িক আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়।
জুলাই ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।