এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, এই বক্তব্য কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত এবং এতে ‘সাম্রাজ্যবাদী মানসিকতার’ বহিঃপ্রকাশ ঘটেছে।
রোববার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মর্যাদাবান রাষ্ট্র। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের জনগণ সর্বদা ঐক্যবদ্ধ ও দৃঢ়প্রতিজ্ঞ।" তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় স্বার্থ ও স্বাধীনতা রক্ষার প্রশ্নে এ দেশের জনগণ যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সমালোচনা করে বলেন, সম্প্রতি দায়িত্ব গ্রহণের পর দীনেশ ত্রিবেদী যে বক্তব্য দিয়েছেন, তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্মানবোধের পরিপন্থী। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনগণকে একীভূত জনসংখ্যার অংশ হিসেবে উপস্থাপন করা এবং এমন কিছু মন্তব্য করা, যা বাংলাদেশের স্বতন্ত্র রাষ্ট্রসত্তা সম্পর্কে বিভ্রান্তির জন্ম দেয়—তা কোনো দায়িত্বশীল কূটনীতিকের কাছ থেকে প্রত্যাশিত নয়। এ ধরনের মন্তব্যকে দেশের সাধারণ মানুষ আধিপত্যবাদী মানসিকতার প্রকাশ হিসেবে দেখছে।
বিবৃতিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভারতীয় হাইকমিশনার ‘ভারত ও বাংলাদেশের এক হয়ে যাওয়া’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা সরকারের স্পষ্ট করা উচিত। এ ধরনের মন্তব্যের আক্ষরিক কোনো উদ্দেশ্য থাকলে তা অবশ্যই নিন্দনীয় এবং সরকারের উচিত হবে কূটনৈতিক মাধ্যমে বিষয়টির একটি মর্যাদাপূর্ণ সুরাহা করা।
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, সমতা, ন্যায়বিচার ও প্রতিবেশীসুলভ সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে ওঠা উচিত মন্তব্য করে জামায়াত নেতা বলেন, কোনো পক্ষের আধিপত্যবাদী বা কর্তৃত্ববাদী মনোভাব দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য কল্যাণকর নয়। ভবিষ্যতে ভারতীয় হাইকমিশনারকে আরও দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহারের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।
জুলাই ১৬, ২০২৬
জুলাই ১২, ২০২৬
ডিসেম্বর ৩০, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ৩১ জুলাই, ২০২৬
নীলফামারী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
নোয়াখালী | ৩১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।