এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের পল্লী উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি খাতের টেকসই বিকাশে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। বুধবার (৪ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি এ আগ্রহের কথা জানান।
বৈঠকের শুরুতেই রাষ্ট্রদূত রেতো রেংগলি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করায় মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান। এ সময় তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বৈঠক শেষে জানানো হয়, আলোচনায় বাংলাদেশের গ্রামীণ জনপদের উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। রাষ্ট্রদূত জানান, সুইজারল্যান্ড বাংলাদেশের পল্লী উন্নয়ন কার্যক্রমে দীর্ঘদিন ধরে সহযোগী হিসেবে কাজ করছে এবং ভবিষ্যতে এই সম্পর্কের পরিধি আরও বিস্তৃত করতে চায়। বিশেষ করে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গ্রামগুলোকে আধুনিকায়নে সুইজারল্যান্ড বিশেষ অবদান রাখতে আগ্রহী।
আলোচনায় দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং কূটনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। রাষ্ট্রদূত রেতো রেংগলি একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।
সুইজারল্যান্ডকে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুইজারল্যান্ডের ভূমিকা প্রশংসনীয়। আমরা আশা করি, ভবিষ্যতে এই সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধি পাবে।"
মন্ত্রী আরও জানান, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কাজের ধরণ বুঝতে সুইজারল্যান্ডের একটি প্রতিনিধিদল শীঘ্রই মাঠপর্যায়ে পরিদর্শনে আসবেন। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, এই দ্বিপক্ষীয় প্রচেষ্টার ফলে দুই দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান হবে।
বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ঢাকাস্থ সুইজারল্যান্ড দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ জুন, ২০২৬
রাজনীতি | ৪ জুন, ২০২৬
ক্রিকেট | ৪ জুন, ২০২৬
ফুটবল | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।