এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (৫০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। স্ত্রীকে বাঁচাতে গিয়ে মারাত্মক আহত হয়েছেন স্বামী আরব আলী। বুধবার (৬ মে) সকাল পৌনে ৯টার দিকে বোয়ালমারী পৌরসভার ছোলনা-কুশাডাঙ্গা অরক্ষিত রেলগেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নিলুফা বেগম পৌরসভার ছোলনা গ্রামের আরব আলীর স্ত্রী। আহত আরব আলী বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামীর সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশ দিয়ে দৌড়াচ্ছিলেন নিলুফা বেগম। গোপালগঞ্জের গোবরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি কুশাডাঙ্গা রেলগেট সংলগ্ন আজিজারের দোকানের সামনে পৌঁছালে নিলুফা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন। এ সময় পেছনে থাকা স্বামী আরব আলী তাকে বাঁচাতে চিৎকার করতে করতে এগিয়ে যান এবং স্ত্রীকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে নিলুফার মৃত্যু হয়। স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে আরব আলীও গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলুফাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সিঞ্চন সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তার মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আহত স্বামী আরব আলীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বিষয়টি রাজবাড়ী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। তারা এসে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
জুলাই ১৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।