এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের বোয়ালমারীতে বহুল আলোচিত নির্বাচনী ইশতেহারে ঘোষিত ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
গত বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদীরদি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের সূচনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও বার্তার মাধ্যমে শুভ উদ্বোধনের পর সাতৈর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১২০ জন নারীর হাতে এই ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। এর মাধ্যমে বোয়ালমারী উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা হলো। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যায়ক্রমে জেলার অন্য সব উপজেলার ইউনিয়নগুলোতেও এই কার্ড বিতরণ করা হবে।
এর আগে বিকেল ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বিতরণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলিন জেরিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন খান পলাশ, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম, বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা এবং বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. রকিবুল হাসান প্রমুখ।
মার্চ ১৯, ২০২৬
নভেম্বর ১২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।