এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নিজ বাড়ির ছাদে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে স্বাভাবিকভাবেই বাবা-মায়ের সঙ্গে রাতের খাবার খান এবং স্থানীয় হাজিগঞ্জ জামে মসজিদে এশার নামাজ আদায় করেন। কিন্তু সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়ে সংক্রান্ত কিছু ঝামেলায় মানসিকভাবে বিপর্যস্ত ছিল।
ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সকলে শান্তি পাবে।”
চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।