এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলার পিয়াজ খালী এলাকায় আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী দুর্জন খার ডাঙ্গী পরিবারের পক্ষ থেকে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা ও অভিভাবক সমাবেশ-২০২৬।
ঈদুল আজহার তৃতীয় দিন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশু, কিশোর ও যুবকদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের গ্রামীণ ও আনন্দঘন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তরুণ প্রজন্মকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সহায়ক ভূমিকা পালন করে।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে আয়োজিত অভিভাবক সমাবেশে সন্তানদের শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক, তরুণ সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, এলাকার ঐতিহ্য ধরে রাখা এবং সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
মার্চ ১৯, ২০২৫
এপ্রিল ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।