এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং বর্ষপূর্তি উদযাপনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
আলোচ্য বিষয়ের মধ্যে ছিল পূর্ণাঙ্গ কমিটি ও উপ-পর্ষদ কমিটি গঠন, অর্থ কমিটি গঠন ও কার্যক্রম শুরু, স্মরণিকা কমিটি গঠন ও প্রকাশনা কার্যক্রম পরিচালনা, নীতিমালা বাস্তবায়ন, রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু এবং বর্ষপূর্তি উদযাপনের সম্ভাব্য সময় নির্ধারণ। এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৯৫৮ সালের শিক্ষার্থী শরীফ মোঃ
আমিন উদ্দিন, বাংলাদেশের মিডিয়া জগতের অন্যতম ব্যক্তিত্ব এবং ১৯৭৫ সালের ফরিদপুর উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী ফজলুর রহমান বাবু। ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী এডভোকেট সৈয়দ মোদাররেস আলি ঈসা,
এ কে কিবরিয়া স্বপন, খলিফা কামাল উদ্দিন , শেখ মাহতাব আলী মেথু, সাজ্জাদ হোসেন রনি , সৈয়দ মান্না হোসেন খসরু , রানা খান , নুরুদ্দিন ফকির , বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফকির সৈয়দ আলাওল হোসেন তনু প্রমূখ।
এ সময় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন বাউল পাগলা বাবলু খান।
সভায় বক্তারা বলেন, ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্মৃতিকে ধারণ করে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তি উদযাপন করা হবে। এজন্য সকল প্রাক্তন শিক্ষার্থীর সহযোগিতা ও অংশগ্রহণ অপরিহার্য।
সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. সাঈদুর রহমান (সাঈদ), সার্বিক সমন্বয় করেন আলাওল হোসেন নান্না অনুষ্ঠানে আগামী ২০ শে জুন সকাল দশটায় পরবর্তী সভার তারিখ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বাউল সঙ্গীত পরিবেশন করেন ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী ও দেশের বিশিষ্ট বাউল পাগলা বাবলু খান।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
মাগুরা | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজবাড়ী | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।