এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মেহেরপুরের ইছাখালী সীমান্তে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের হাতে আটক এক বাংলাদেশি কৃষক এবং এলাকাবাসীর হাতে আটক দুই ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আটটার দিকে মেহেরপুর সদরের ইছাখালী সীমান্তের ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজ মরিচখেতে কীটনাশক দিচ্ছিলেন ৭০ বছর বয়সী কৃষক আব্দুল মান্নান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে ধরে নিয়ে যায়। আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।
কৃষক আব্দুল মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে গ্রামবাসীরা ১২৩/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলার লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করে ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন।
এ ঘটনায় সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হলেও দ্রুত উদ্যোগ নেয় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। দুপুর দুইটার দিকে ইছাখালী সীমান্তের শূন্যরেখায় ৬ বিজিবি ও বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশি কৃষক আব্দুল মান্নানকে বিজিবির কাছে এবং আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিরসনে দ্রুত এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছিল। উভয় পক্ষের সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে স্ব-স্ব দেশের নাগরিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।