এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
চীনের মাটিতে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত জয়রথ ছুটেই চলেছে। জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষকে ৬-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টের ‘চ্যালেঞ্জার্স গ্রুপে’ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। এটি গ্রুপ পর্বে তাদের টানা চতুর্থ জয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রেখে ফল পেতেও বেশি সময় লাগেনি। ম্যাচের ৯ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন।
দ্বিতীয় কোয়ার্টারেও আক্রমণের ধার ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ১৯তম মিনিটে আইরিন আক্তার রিয়ার নিখুঁত ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর ২৬তম মিনিটে কনা আক্তার দলের পক্ষে তৃতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
বিরতির পরও চীনের ওপর আধিপত্য বজায় রাখে লাল-সবুজ জার্সিধারীরা। ৩১তম মিনিটে মোসাম্মত লিমা গোল করে ব্যবধান ৪-০ করেন। এর মাত্র দুই মিনিট পর (৩৩তম মিনিটে) নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোলটি আদায় করে নেন আইরিন রিয়া। এরপর ৪৮তম মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করে চীনের কফিনে শেষ পেরেকটি ঠোকেন মোসাম্মত লিমা। শেষ পর্যন্ত ৬-০ গোলের দাপুটে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
টানা চার জয়ে গ্রুপ সেরা হওয়া বাংলাদেশের সামনে এখন আরও বড় পরীক্ষা। পরবর্তী ম্যাচে এলিট গ্রুপের শক্তিশালী জাপানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ দল। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী হকি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অনন্য ইতিহাস গড়বে বাংলাদেশের মেয়েরা।
জুলাই ৩, ২০২৬
আগস্ট ১১, ২০২৬
জুন ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
ফুটবল | ৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।