স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

অনলাইন ডেস্কঃ
১৫ অক্টোবর, ২০২৬ ৫:২২ পিএম
শেয়ার করুন:
স্বামীকে আটকে রেখে গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে একটি কক্ষে আটকে রেখে এক নারী পোশাককর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

ভুক্তভোগী ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—সিলেটের কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)। ফারুক বর্তমানে শ্রীপুরের ধনুয়া দক্ষিণ পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। এছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী নারী তাঁর স্বামীর সঙ্গে শ্রীপুরের নয়নপুর গ্রামে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে ফারুক কৌশলে ভুক্তভোগীর স্বামীকে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রাখেন। এরপর অপর অভিযুক্ত নয়ন ওই পোশাককর্মীর ভাড়া বাসায় গিয়ে তাঁকে টেনেহিঁচড়ে পাশের একটি পরিত্যক্ত টিনশেড ঘরের কক্ষে নিয়ে যায়। ওই নারী চিৎকার করার চেষ্টা করলে নয়ন তাঁর মুখ চেপে ধরে এবং জোরপূর্বক ধর্ষণ করে। 

পরবর্তীতে ফারুক এসে একইভাবে তাঁকে ধর্ষণ করে। এ সময় বাইরে পাহারায় থাকা আরও দুই অজ্ঞাত যুবকও ভেতরে ঢুকে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীর আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, ঘটনার বিষয়ে জানতে পেরেই তাৎক্ষণিকভাবে পুলিশ আসামিদের ধরতে অভিযান শুরু করে। তবে অভিযুক্তরা গা ঢাকা দেওয়ায় এখনও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, ভুক্তভোগী নারীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।