এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দেশের বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত প্রবিধানমালা’ এখনও চূড়ান্ত হয়নি। এর পরিপ্রেক্ষিতে নতুন নীতিমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের সকল কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হলো।
ইতোমধ্যে নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা ও অবগতির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক, সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
পাশাপাশি দেশের সকল বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছেও এই সিদ্ধান্তের চিঠি পাঠিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সেপ্টেম্বর ১৪, ২০২৬
সেপ্টেম্বর ২৫, ২০২৬
আগস্ট ৯, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ১৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৫ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১৫ অক্টোবর, ২০২৬
ভারত | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।