এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক নির্দেশনামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার একটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের মোট ৪৩টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় ২৭০ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার।
সমাবেশে পূজামণ্ডপগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাগত শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে আনসার সদস্যদের তাৎক্ষণিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহিদা খাতুন জানান, উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছয়টি মণ্ডপকে ‘অধিক গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাকি ৩৭টি মণ্ডপকে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘সাধারণ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। প্রতিটি মণ্ডপে শৃঙ্খলা রক্ষায় পর্যায়ক্রমে ২৭০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির টিআই অর্পনা রানী ঘোষ এবং দলনেতা লাল মিয়াসহ দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা।
উল্লেখ্য, আলফাডাঙ্গা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এ শারদীয় দুর্গোৎসব আগামী ২২ অক্টোবর পর্যন্ত উদযাপিত হবে।
নভেম্বর ১১, ২০২৫
সেপ্টেম্বর ২৬, ২০২৬
জুলাই ১৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৫ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।