এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলিপুরে অবস্থিত ‘আলিপুর বান্ধব পল্লী’তে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জুনিয়র ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল। স্থানীয় খুদে খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘জয়গুরু বন্ধু সুন্দর’ দল।
ফাইনাল ম্যাচের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর বান্ধব পল্লীর প্রয়াত বাসিন্দা কিশোর জমাদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা অরুণ জমাদার, আবুল জমাদার, প্রদীপ জমাদার, জাবেদ জমাদার ও সুবাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশান্ত।
আয়োজকরা জানান, ৬ থেকে ১১ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি পুরো সময়জুড়ে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়েছিল। ফাইনালে মুখোমুখি হয় ‘জয়গুরু সৎসঙ্গ’ ও ‘জয়গুরু বন্ধু সুন্দর’ দল। নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। অতিরিক্ত সময়েও ডেডলক না ভাঙায় খেলা গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ২-১ গোলে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জয়গুরু বন্ধু সুন্দর’ দল।
ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ফাইনাল ম্যাচে দুর্দান্ত খেলার জন্য শ্রীকান্ত ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়া পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য গৌরব ‘ম্যান অব দ্য সিরিজ’ পুরস্কার লাভ করে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচেই সেরা খেলোয়াড়কে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হয়েছে।
খেলাটি পরিচালনা করেন প্রশান্ত, তাকে সহযোগিতা করেন নয়ন ও বিবেক। ফাইনাল খেলাটি উপভোগ করতে আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক দর্শক মাঠে ভিড় করেন। পুরুষ দর্শকদের পাশাপাশি নারী দর্শকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
টুর্নামেন্টের জার্সি স্পন্সর করেন প্রদীপ জমাদার, চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেন আবুল জমাদার এবং রানারআপ ট্রফির সৌজন্যে ছিলেন গঙ্গা জমাদার। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ জুলাই, ২০২৬
বান্দরবান | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
রাজনীতি | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।