এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভায় উন্নয়নকাজের জন্য মাটি খননের সময় মাটির নিচ থেকে প্রায় ১৫টি পুরনো কলসি উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে 'গুপ্তধন' পাওয়ার গুজবে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও তুলকালাম কাণ্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে একনজর দেখার জন্য শত শত কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় জমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে পৌরসভার সড়ক ও ড্রেন সংস্কারের কাজ চলছিল। খননকাজের একপর্যায়ে শ্রমিকরা মাটি খুঁড়তে থাকলে মাটির নিচ থেকে একে একে বেরিয়ে আসতে থাকে বেশ কয়েকটি পুরনো মাটির কলসি। অপ্রত্যাশিতভাবে একসঙ্গে এতগুলো কলসি দেখে প্রথমে শ্রমিকরাই হকচকিয়ে যান।
মুহূর্তের মধ্যেই 'গুপ্তধন' পাওয়ার খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। মানুষের মুখে মুখে রটে যায়, কলসিগুলোর ভেতরে হয়তো প্রাচীন স্বর্ণালংকার, মূল্যবান মুদ্রা বা ধন-সম্পদ রয়েছে। এই খবর পেয়ে চারদিক থেকে ছুটে আসতে থাকেন শত শত মানুষ। তবে পরবর্তীতে কলসিগুলো পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে কোনো ধরনের মূল্যবান বস্তুর সন্ধান মেলেনি। ফলে গুপ্তধনের বিষয়টি নিছক গুজব হিসেবেই প্রমাণিত হয়।
বিষয়টি নিয়ে স্থানীয় প্রবীণ বাসিন্দারা জানান, অতীতে গ্রামাঞ্চলে খাবার সংরক্ষণ কিংবা গৃহস্থালির বিভিন্ন প্রয়োজনে মাটির নিচে কলসি পুঁতে রাখার চল ছিল। ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া কলসিগুলো সেভাবেই কোনো একসময় রাখা হয়েছিল। দীর্ঘদিন পর মাটি খোঁড়ার কারণে সেগুলো আবার বেরিয়ে এসেছে। অযথা গুপ্তধনের গুজব না ছড়ানোর জন্য তারা সবার প্রতি আহ্বান জানান।
এদিকে, স্থানীয় কর্তৃপক্ষ এই ঘটনাটিকে একটি সাধারণ ও কাকতালীয় বিষয় বলে উল্লেখ করেছে। সাময়িকভাবে মানুষের ভিড় ও উত্তেজনা দেখা গেলেও, গুপ্তধনের ভুল ভাঙার পর বর্তমানে এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।