এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুর্নীতিবিরোধী, সামাজিক ও পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন ফোর্স বাংলাদেশ’-এর ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গত ১৮ জুন ২০২৬ তারিখে এই কমিটি গঠন করা হয়। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সম্মতিক্রমে গত ২৭ জুন ২০২৬ তারিখে গ্রীন ফোর্স বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পলি এবং সাধারণ সম্পাদক এস এম শাহান-এর যৌথ স্বাক্ষরে কমিটিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
নবগঠিত কমিটিতে সদরপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী সভাপতি এবং সাংবাদিক মো. নুরুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি কাজী আব্দুস সামাদ ও মো. আব্দুস সোবহান মিয়া, যুগ্ম সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ মামুন-অর-রশিদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. রেজাউল করিম, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম শরীফ, সমাজকল্যাণ সম্পাদক শেখ হাশমত আলী এবং তথ্য সম্পাদক মো. আমানাতুল্লাহ (আমান)।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন— মো. মোশাররফ হোসেন, নজরুল ইসলাম (নুরু), মো. আলমগীর হাওলাদার, মো. সামাদ মৃধা ও দেলোয়ার হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, গ্রীন ফোর্স বাংলাদেশ একটি দুর্নীতিবিরোধী, সামাজিক ও পরিবেশবাদী সংগঠন হিসেবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলা শাখা এলাকায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি, সামাজিক জবাবদিহিতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, মাদকবিরোধী কার্যক্রম এবং নানাবিধ মানবকল্যাণমূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা পালন করবে। একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় তারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কমিটির নবনির্বাচিত সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী এবং সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করে বলেন, সকল সদস্যকে সাথে নিয়ে সততা, জবাবদিহিতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা নিবেদিত থেকে কাজ করবেন। একই সঙ্গে সদরপুর উপজেলায় সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনতে এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সময়োপযোগী কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মার্চ ১৪, ২০২৪
অক্টোবর ২৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৩ আগস্ট, ২০২৬
ঢাকা | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
মুন্সীগঞ্জ | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।