এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে ২৪ ঘণ্টায় নতুন করে হামের সন্দেহভাজন ৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে রোগটিতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বর্তমানে জেলার দুটি প্রধান সরকারি হাসপাতালে পুরোনো ও নতুন মিলিয়ে মোট ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ৩৪ জনের মধ্যে ফরিদপুর জেলার বাসিন্দা ২৪ জন এবং পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসেছেন ১০ জন। তবে গত এক দিনে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি।
হাসপাতালভিত্তিক তথ্যে জানা গেছে, ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকে ভর্তি থাকা রোগীসহ এখানে মোট চিকিৎসাধীন ছিলেন ২৪ জন, যার মধ্যে সুস্থ হওয়ায় ১২ জনকে ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়া হয়েছে। এ হাসপাতালে চলতি বছরে এখন পর্যন্ত মোট ১ হাজার ৯৮১ জন হামের রোগী শনাক্ত হয়েছে।
অন্যদিকে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। পুরোনো রোগীসহ বর্তমানে এখানে চিকিৎসাধীন রয়েছেন ১০৩ জন। এক দিনে এ হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন রোগী। মেডিকেল কলেজ হাসপাতালটিতে এ পর্যন্ত মোট ৪ হাজার ৪৪১ জন হামের রোগী শনাক্ত হয়েছে এবং হামজনিত জটিলতায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে জেলার এ দুটি হাসপাতালে ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত দুই হাসপাতালে মোট ৬ হাজার ৫৫৪ জন হামের রোগী শনাক্ত হলো।
এদিকে জেলা স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ফরিদপুরের উপজেলাগুলোর মধ্যে এ পর্যন্ত বোয়ালমারীতে সর্বোচ্চ ২৮ জন হামের রোগী শনাক্ত হয়েছে। এছাড়া সালথায় ২৩, চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্তের তথ্য রয়েছে।
সেপ্টেম্বর ১৮, ২০২৬
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।