এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
দুই দিনের সরকারি সফরে ফরিদপুরে অবস্থান করছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। সফরের দ্বিতীয় দিন আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) দিনব্যাপী তিনি জেলার বিভিন্ন সরকারি দপ্তর, চলমান উন্নয়ন প্রকল্প ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনসহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি বোয়ালমারী উপজেলার উদ্দেশ্যে রওনা হন। সেখানে সকাল সাড়ে ১১টায় বোয়ালমারী উপজেলা পরিষদ লাইব্রেরি ‘অ্যাথেনিয়াম’-এর শুভ উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এরপর দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সদর উপজেলায় ১০০ জন কৃষকের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করবেন বিভাগীয় কমিশনার। দুপুরে তিনি সদর উপজেলা ভূমি অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ও পৌর ভূমি অফিস পরিদর্শন করবেন।
কর্মসূচির দ্বিতীয় ভাগে বিকেল ৩টায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ও ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা এবং বিকেল সাড়ে ৩টায় ফরিদপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর বিকেল ৪টায় জেলা পরিষদের অর্থায়নে টেপাখোলা এলাকায় বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
দিনব্যাপী পরিদর্শন ও কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করবেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে সফরের প্রথম দিন বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা ফরিদপুর সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছায় উষ্ণ অভ্যর্থনা জানান ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশ এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে রাতে তিনি জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ৮ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।