এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাস উপলক্ষে ফরিদপুরে ‘নারীর অধিকার, মানবাধিকার’ শীর্ষক পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জেসমিন কবির, অ্যাডভোকেট আসাদুজ্জামান, শিক্ষক মো. ইমদাদ মিয়া, ব্যাংক কর্মকর্তা মাহবুবা আক্তারী, অ্যাডভোকেট কামরুননাহার, নারী উদ্যোক্তা ফারজানা মোরশেদা মিতা ও ডা. ফারহানা মুন্নি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ডিউবি সিকদার।
সভায় বক্তারা সমাজে নারীর অধিকার ও সার্বিক মানবাধিকারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, একটি সমাজকে সমৃদ্ধ ও উন্নত করে গড়ে তুলতে পুরুষের পাশাপাশি নারীদের অবদান অনস্বীকার্য। সমাজ বিনির্মাণে নারী-পুরুষের সমান অংশীদারিত্ব ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এসব সহিংসতা প্রতিরোধে সরকারকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতনমুক্ত মানবিক সমাজ গড়তে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি হাসিনা মোশারফ, জেলা কমিটির সদস্য মনোয়ারা মোর্শেদা চৌধুরী, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক প্রীতিকণা রাহা এবং লিগ্যাল এইড সম্পাদক রুবিয়া মিল্লাত।
মতবিনিময় সভা থেকে নারীর সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও সুসংগঠিত ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সেপ্টেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।