পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০২ পিএম
শেয়ার করুন:
পরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতার প্রতিবাদে ফরিদপুরে যুবদলের বিক্ষোভ

দেশে পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর যুবদল। 

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টায় শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশের অভ্যন্তরে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। যেকোনো মূল্যে এ ধরনের অপতৎপরতা প্রতিহত করা হবে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, সিনিয়র সহ-সভাপতি এম এম ইউসুফ ও মো. জাফরসহ জেলা ও মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা গেছে, একই দাবিতে আগামী ২৩ ও ২৪ সেপ্টেম্বর বিকেল ৪টায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে ধারাবাহিক বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।