এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি তাঁর কার্যালয়ে পৌঁছান।
সেখানে পৌঁছালে তিন বাহিনীর প্রধানগণ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
দিনের নির্ধারিত কার্যসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী বিভাগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে তিনি লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরীকে নতুন পদের ‘র্যাঙ্ক ব্যাজ’ পরিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
এছাড়াও প্রতিরক্ষা সচিব মোঃ আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মোঃ মেহেদুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই ২, ২০২৬
সেপ্টেম্বর ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১১ অক্টোবর, ২০২৬
ক্রিকেট | ১১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১১ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।