এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহিদদের স্বপ্ন এবং জনমানুষের প্রত্যাশাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বাক্ষরিত ‘জুলাই জাতীয় সনদ’-এর ভিত্তিতে এবং রাজনৈতিক ঐকমত্যের মাধ্যমেই সংবিধানের প্রয়োজনীয় সব সংশোধনী সম্পন্ন করা হবে।
শনিবার (২৮ মার্চ) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
সংবিধানে মহান স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম অন্তর্ভুক্ত করা হবে কি না—এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এ বিষয়ে একটি বিশেষ সংবিধান সংস্কার কমিটি গঠন করা হবে। সেখানে বিস্তারিত আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আমরা সব ক্ষেত্রেই ‘জুলাই জাতীয় সনদ’ এবং দেশের মানুষের বর্তমান আকাঙ্ক্ষাকে অগ্রাধিকার দেব।”
সংশোধন প্রক্রিয়ার বিবরণ দিয়ে মন্ত্রী আরও জানান, সংস্কার কমিটি প্রথমে একটি খসড়া প্রণয়ন করবে। পরবর্তীতে জাতীয় সংসদে নিয়ম অনুযায়ী বিভিন্ন পাঠ ও পর্যালোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে, ৪৩তম বিসিএস (পুলিশ) ব্যাচের নবীন কর্মকর্তাদের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, “আজ থেকে আপনাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। মনে রাখবেন, পুলিশের এই ইউনিফর্ম কেবল ক্ষমতার প্রতীক নয়, এটি দেশপ্রেম, ত্যাগ এবং সেবার মহান ব্রত।” তিনি নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্চ ১৮, ২০২৬
জুন ২১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।