এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পহেলা বৈশাখের শুভলগ্নে টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ১৫ জন কিষান-কিষানির হাতে এই কার্ড ও গাছের চারা তুলে দিয়ে কর্মসূচির সূচনা করেন। এর মাধ্যমে বিএনপির অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "কৃষক সচ্ছল থাকলেই সমগ্র বাংলাদেশ ভালো থাকবে। পহেলা বৈশাখ বাঙালির আবহমান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, যার সাথে মিশে আছে এ দেশের কৃষক ও কৃষি। তাই কৃষকদের সম্মান জানাতেই এই বিশেষ দিনটিকে কার্ড বিতরণের জন্য বেছে নেওয়া হয়েছে।" তিনি আরও যোগ করেন, "বর্তমান সরকার জনগণের সরকার। নির্বাচনের কালির দাগ মোছার আগেই আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো একের পর এক বাস্তবায়ন করছি।"
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক পর্যায়ে দেশের ১১টি উপজেলার প্রায় ২২ হাজার কৃষককে এই কার্ড প্রদান করা হয়েছে। আগামী ৫ বছরে পর্যায়ক্রমে দেশের ২ কোটি ৭৫ লাখ কৃষকের হাতে এই ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে। এই কার্ডের আওতায় কৃষকরা ১০ ধরনের বিশেষ সুবিধা পাবেন, যা তাদের স্বাবলম্বী করতে সহায়ক হবে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং ফসল সংরক্ষণে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, "দেশের বিভিন্ন প্রান্তে আধুনিক কোল্ড স্টোরেজ (হিমাগার) স্থাপন করা হবে। এছাড়া ভূগর্ভস্থ পানির স্তর রক্ষা ও সেচ সুবিধা বৃদ্ধিতে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।" তিনি উল্লেখ করেন, নারীদের স্বাবলম্বী করা এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই বিএনপির মূল লক্ষ্য।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শহীদ মারুফ স্টেডিয়ামে কার্ড বিতরণ শেষে প্রধানমন্ত্রী শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান। সেখানে তিনি বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত বৈশাখী ও কৃষি মেলার উদ্বোধন করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।