এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে আয়োজন করা হয় দৃষ্টিনন্দন, প্রাণবন্ত ও বর্ণাঢ্য পহেলা বৈশাখ উদযাপন। দিনব্যাপী নানা কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণ পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়, যেখানে ঐতিহ্য ও তারুণ্যের মেলবন্ধনে ছড়িয়ে পড়ে উৎসবের উচ্ছ্বাস।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালের স্নিগ্ধ আলোয় কলেজ চত্বর থেকে বের হয় এক চোখজুড়ানো আনন্দ শোভাযাত্রা। ঢাকের তালে তালে, রঙিন ব্যানার-ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত শিক্ষার্থীদের অংশগ্রহণে শোভাযাত্রাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। শোভাযাত্রাটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা তুলে ধরে বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য। পাশাপাশি পান্তা-ইলিশসহ বৈশাখী খাবারের আয়োজন উৎসবে এনে দেয় ভিন্নমাত্রার আনন্দ ও স্বাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম বলেন,পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। এই উৎসব আমাদের ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির শক্তিকে নতুন করে জাগ্রত করে।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস তাঁর বক্তব্যে বলেন,বৈশাখ আমাদের নতুন স্বপ্ন দেখার সাহস জোগায়। এই উৎসবের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের মানবিক, দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
সমগ্র অনুষ্ঠানটি প্রাণবন্ত ও সাবলীলভাবে উপস্থাপনা করেন আলফাডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহিদুল হক, যার উপস্থাপনায় অনুষ্ঠানে যোগ হয় বাড়তি প্রাণ ও আকর্ষণ।
এ সময় কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সব মিলিয়ে রঙিন আয়োজন, প্রাণের উচ্ছ্বাস ও ঐতিহ্যের ছোঁয়ায় আলফাডাঙ্গা সরকারি কলেজে পহেলা বৈশাখ উদযাপন পরিণত হয় এক স্মরণীয় উৎসবে।
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।