এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজন ও উৎসব মুখর পরিবেশে উদযাপিত হলো বাংলা নববর্ষ -১৪৩৩। বর্ণিল সাজে সেজে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টায় শহরের কৃষ্ণচূড়া চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক দিয়ে স্থানীয় আফতাব উদ্দিন কলেজ মাঠের বৈশাখী মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর সুমন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী,বিভিন্ন স্কুল, কলেজ, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান,নার্সিং ইনস্টিটিউট, বিএনপি, জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কলেজ মাঠে জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনার পরপরই জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন,পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী,জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। আফতাব উদ্দিন কলেজ মাঠে জেলা প্রশাসনের আয়োজনে সাত দিনব্যাপী বৈশাখী মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলমান থাকবে বলে আয়োজকরা নিশ্চিত করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।