এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে পিংক শপিং সেন্টারের মালিকানা নিয়ে ডিভোর্সি স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধকে কেন্দ্র করে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে শারমিন আশা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শোরুমটির ৫০% শেয়ারের মালিক আফরোজা ইসলাম, যিনি ফরিদপুরে না থাকায় তার পক্ষ থেকে বোন শারমিন আশাকে দেখাশোনার দায়িত্ব দেন। তবে অভিযুক্ত সায়েদা আফসানা তিথি শোরুমটির অন্য কোনো মালিকানা স্বীকার না করে এককভাবে দখলে নিতে চান।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে শারমিন আশাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন তিথি।
পরবর্তীতে তিনি দায়িত্ব থেকে সরে না দাঁড়ালে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়। এতে শারমিন আশার মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শোরুম দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।