ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্কঃ
৮ অক্টোবর, ২০২৬ ১২:৩৪ পিএম
শেয়ার করুন:
ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা উন্নয়ন, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং যানজট নিরসনের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে ঢাকা মহানগরীর গণপরিবহন খাতের বর্তমান চিত্র, সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজটের দীর্ঘমেয়াদি ও তাৎক্ষণিক সমাধান এবং গণপরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান নানা বিশৃঙ্খলা ও জটিলতা দূর করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। 

উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত ছিলেন—
শেখ রবিউল আলম, মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
মীর শাহে আলম, প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
হাবিবুর রশিদ, প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
মো. শহীদুল হাসান, সচিব, স্থানীয় সরকার বিভাগ
ড. মোহাম্মদ জিয়াউল হক, সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
মোহাম্মদ মসিউর রহমান, নির্বাহী পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)
মোসলেহ্ উদ্দিন আহমেদ, কমিশনার, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) 

এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নিয়ে রাজধানীর যান চলাচল স্বাভাবিক রাখা এবং যাত্রীসেবা নির্বিঘ্ন করতে বিভিন্ন সুপারিশ ও পরিকল্পনা তুলে ধরেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।